শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৮:০৬ পিএম, ২০২১-০৬-২৭
যশোর বেনাপোল সড়কের মালঞ্চী এলাকায় ট্রাকায় চাকায় পিষ্ট হয়ে চট্টগ্রামের তিন গরু ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অপর এক ব্যবসায়ী। রোববার ২৭জুন দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ গরু ব্যবসায়ী নয়ন, নাইম ও জনি চট্টগ্রামের মুরাদনগর এলাকার বাসিন্দা। নিহত প্রাইভেট চালকের পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহত গরু ব্যবসায়ী শাহাবুদ্দিন (৩০) চট্টগ্রামের বটতলার আকাশইন গ্রামের জহির আহমেদের ছেলে।
পুলিশ জানায়, রোববার ২৭ জুন চট্টগ্রামের চার গরু ব্যবসায়ী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৫-৭০৫৪) নিয়ে গরু কেনার জন্য যশোরের সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টায় তাদের প্রাইভেটকার যশোর-বেনাপোল মহাসড়কের যশোর সদর উপজেলার মালঞ্চী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৯২৬৭) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালকসহ তিনজন এবং যশোর হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আসাদুজ্জামান সাং বাদিকদেরবলেন, গরুব্যবসায়ীরা প্রাইভেটকার নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চারজন নিহত হন। নিহতের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় সাধারণ ডাইরীভূক্ত ও মামলার প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited